31.5 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsরেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী 

রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী 

 

রেলমন্ত্রী নূরুল ইসলামের স্ত্রী শাম্মী আক্তারের নির্দেশে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত সমীচীন হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৮ মে) তিনি এ কথা বলেন।

- Advertisement -nagad

এর আগে আজ দুপুরে রেলভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে টিটিইকে প্রত্যাহার করা সেই পাক‌শীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (‌ডি‌সিও) না‌সির উদ্দিনকে শোকজ করা হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

প্রসঙ্গত, গত ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে তিন যাত্রীর কাছ থেকে নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম

ঘটনার কয়েক ঘণ্টা পরই ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়। শুক্রবার সেই আদেশ কার্যকর হয়।

বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীকে জরিমানা করে কোনও টিটিইর বরখাস্ত হওয়ার ঘটনা বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে নজিরবিহীন বলে ভাষ্য রেলওয়ে সংশ্লিষ্টদের।

এদিকে রেলমন্ত্রীকে সাময়িক পদত্যাগ করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), যাত্রী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন। টিআইবির পক্ষ থেকে রেলমন্ত্রীর ‘স্ত্রীর তিন আত্মীয়কে’ জরিমানার ঘটনায় সংশ্লিষ্ট টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্ত করাকে ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »