27.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsমসজিদের মিনারে উড়ছে হিন্দুদের গেরুয়া পতাকা, এলাকাজুড়ে তোলপাড় 

মসজিদের মিনারে উড়ছে হিন্দুদের গেরুয়া পতাকা, এলাকাজুড়ে তোলপাড় 

 

মসজিদের মিনারে গেরুয়া পতাকা টাঙিয়ে দেয়ার জেরে ভারতীয় রাজ্য কর্ণাটকের বেলগাভি জেলার একটি গ্রামে তুমুল উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে।  

- Advertisement -nagad

দক্ষিণ এশিয়ার মুসলিমদের মুখপাত্র সিয়াসত ডেইলির খবর অনুযায়ী, বুধবার অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতীরা এই কাজ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুষ্কৃতীরা ভোররাতে মসজিদের মিনারে উঠে পতাকাটি উত্তোলন করে। ফজরের সময় মুসল্লিরা নামাজে আসার পর এ ঘটনা জানাজানি হলে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে জেলার মুদালাগী তালুকের সত্তিগেরি মাদ্দি মসজিদে। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মসজিদের মিনার থেকে গেরুয়া পতাকা সরিয়ে দিয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সকল স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »