33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsপটিয়ায় আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার 

পটিয়ায় আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার 

 

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনার মূল হোতা ইন্দ্রজিত চৌধুরী লিও ওরফে লিও মেম্বারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -nagad

শনিবার (১৪ মে) ভোরে চট্টগ্রাম মহানগরীর আশকার দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইন্দ্রজিত চৌধুরী পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নেপাল চন্দ্র চৌধুরীর ছেলে।

এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে আওয়ামী লীগ নেতা জিতেন গুহকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর ইফতার মাহফিলের আয়োজন পণ্ড হয়ে যায়। জিতেন কান্তি গুহ হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি।

পুলিশ জানায়, ২৯ এপ্রিল হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার পার্টির আয়োজন করে। এতে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেওয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দাওয়াত দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর জিতেন গুহকে বেদমভাবে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এ হামলার একটি ছবি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »