31.4 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsলন্ডনে সাংবাদিক গাফফার চৌধুরীর জানাজা আজ 

লন্ডনে সাংবাদিক গাফফার চৌধুরীর জানাজা আজ 

 

প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর জানাজা আজ। লন্ডনের ব্রিকলেন মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হবে এটি।

- Advertisement -nagad

গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় আবদুল গাফফার চৌধুরীর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, আগামী সোমবার দেশে আনা হবে তার মরদেহ। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে ঢাকায় দাফন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন্নবী চৌধুরী জানান, গাফফার চৌধুরীর অন্তিম ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই তাকে কবর দেয়া হবে। মরদেহ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সেখানকার আলতাব আলী পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

আবদুল গাফফার চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জে ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৫১ সালে ‘দৈনিক সংবাদ’ প্রকাশ হলে গাফফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন।

কাজের স্বীকৃতিস্বরূপ আবদুল গাফফার চৌধুরী ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার পান। এছাড়া বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন।তাঁর স্মৃতিচারণ করে সাবেক সহকর্মী ও ইত্তেফাকের কর্ণধার আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সাংবাদিকতার অন্যতম এক প্রদীপ নিভে গেল।

- Advertisment -

সর্বশেষ

Translate »