24.6 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsসর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত গাফফার চৌধুরী 

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত গাফফার চৌধুরী 

 

কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকালে লন্ডন থেকে দেশে পৌঁছায় তার মরদেহ। বিকেল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হওয়ার কথা রয়েছে। পরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

- Advertisement -nagad

শনিবার (২৮ মে) দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। পরে দুপুর ১টা ১৩ মিনিটে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উল্লেখ্য, গত ১৯ মে যুক্তরাজ্যের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »