26.1 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsমালদ্বীপ সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ 

মালদ্বীপ সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ 

 

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

- Advertisement -nagad

গতকাল সোমবার (৩০ মে) মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রহীম, সামরিক কর্মকর্তারা এবং বাংলাদেশ হাই কমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেনারেল আব্দুল্লাহ শামাল করোনাকালীন সময়ে এবং সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী প্রদত্ত বিভিন্ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে বন্ধুপ্রতিম দুটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের সরকারি সফরের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া রাষ্ট্রদূত উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। হাইকমিশনার মালদ্বীপের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সশস্ত্র বাহিনী কতৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »