32.9 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsসীতাকুণ্ডের আগুনের ঘটনা লাইভ করা সেই তরুণ নিহত 

সীতাকুণ্ডের আগুনের ঘটনা লাইভ করা সেই তরুণ নিহত 

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা তরুণ অলিউর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল।

- Advertisement -nagad

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে।

এসময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর রহমান। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হয়, এতে আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। এসময় হাতের মোবাইল ছিটকে যায় অলিউর রহমানের। তারপর চারিদিকের আহাজারি, চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায় কি অবস্থায় আছে তা তৎক্ষণাৎ জানা যায়নি। পরে তার সহকর্মী রুয়েল জানায়, লাইভ করতে করতেই মারা যায় অলিউর রহমান।

রুয়েল বলেন, যখন বিস্ফোরণ ঘটে তখন রাতের খাবারের সময় ছিল। খাবারের জন্য ডিপো থেকে চলে আসি আমরা। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়।

তিনি আরও বলেন, অলিউর আর বেঁচে নেই। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন তার মরদেহ নেওয়ার জন্য স্বজনরা চট্টগ্রাম যাচ্ছে।

এদিকে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশ। চিৎকার, কান্না আর আহাজারিতে ভারী পুরো হাসপাতাল। হাসপাতালের সামনে হতাহতের স্বজনদের নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

- Advertisment -

সর্বশেষ

Translate »