27.8 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop Newsমোটরসাইকেলের চাকায় বোরখা পেঁচিয়ে নারীর মৃত্যু 

মোটরসাইকেলের চাকায় বোরখা পেঁচিয়ে নারীর মৃত্যু 

 

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকালে হাজীগঞ্জ উপজলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -nagad

নিহত সাথী আক্তার (৩০) মালীগাও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তিনি ওই গ্রামের পশ্চিম রাজ বাড়ির বাসিন্দা।

আরও পড়ুন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়িতে টাকা পাঠিয়েছিলেন নয়ন

স্থানীয় তোফায়েল আহমদ বলেন, সাথি তার আত্মীয় পারভেজ নামের একজনের সাথে করে স্থানীয় ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে তার বোরখা পেঁচিয়ে সড়কে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে তার শরীরে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »