28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsসাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে মানববন্ধন 

সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে মানববন্ধন 

 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

- Advertisement -nagad

বুধবার (৮ জুন) সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: একাধিকবার ধর্ষণের ফলে ৭ মাসের অন্তঃসত্ত্বা যুবতী

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আল ফয়সাল বিকাশ, প্রেস ইউনিটের জেলা সভাপতি আলাউদ্দিন শাহরিয়ারসহ আরও অনেকে।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু বলেন,পাহাড়ের সাহসী সাংবাদিক ফজলে এলাহী। তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করা সম্ভব না। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সারাদেশে সাংবাদিকের ওপর হামলা, মামলা নির্যাতন, নিপীড়ন বন্ধের দাবি জানাচ্ছি। মামলা হামলা করে সাংবাদিকের কণ্ঠরোধ করা যাবে না। কলম থামানো যাবে না। ফজলে এলাহীর মুক্তির দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় রাঙামাটি জেলা থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisment -

সর্বশেষ

Translate »