27.2 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsআবারও লিটারে ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম 

আবারও লিটারে ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম 

 

এক মাস পার হতে না হতেই আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন দামে আরও সাত টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ২০৫ টাকায়।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা।

আরও পড়ুন: ধনীদের ছাড় দিতে গিয়ে গরীবের কথা মনেই নেই অর্থমন্ত্রীর

এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। সে সময় ৫ লিটারের বোতলের দাম ছিল ৯৮৫ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৮০ টাকা।

- Advertisment -

সর্বশেষ

Translate »