27.2 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsমহানবী (সা.)-কে কটূক্তি: নূপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবিতে কলকাতায় প্রতিবাদ 

মহানবী (সা.)-কে কটূক্তি: নূপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবিতে কলকাতায় প্রতিবাদ 

 

কয়েকদিন আগেই ভারতের এক টেলিভিশন শো’তে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠে দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে। এরপর তাকে সমর্থন করে টুইট করে বিতর্ক ছড়িয়েছিলেন দলের আরেক মুখপাত্র নবীন জিন্দাল। ওই ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর নূপুর শর্মা ও নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়।

- Advertisement -nagad

এবার সেই নূপুর শর্মা ও নবীন জিন্দালের কঠোর শাস্তির দাবি জানালো মুসলিম সংগঠনগুলোর নেতারা।

শনিবার (১৮ জুন) নূপুরের ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় এক প্রতিবাদী সভা থেকে এই দাবি ওঠে। ধর্মতলার রানী রাসমনি রোডে এই সভার আয়োজন করে ‘পশ্চিমবঙ্গ জমিয়তে উলেমায় হিন্দ’ নামে একটি মুসলিম সংগঠন।

প্রতিবাদ সভায় হাতে ব্যানার, পোস্টার নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় লাখো মুসলিমের জমায়েত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ‘জমিয়তে উলেমায় হিন্দ’-এর রাজ্য শাখার সভাপতি ও রাজ্যটির গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, কলকাতার নাখোদা মসজিদের ইমাম শফিক কুরেশি, লেখক অধ্যাপক কুমারেশ চক্রবর্তী, বৌদ্ধ ধর্মগুরু অরুণ জ্যোতি ভিক্ষুক প্রমুখ।

সিদ্দিকুল্লার অভিমত, যতদিন না পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেপ্তার করা হচ্ছে ততদিন শান্তিপূর্ণ উপায়ে তাদের এই আন্দোলন চলবে।

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বাংলাদেশ ব্যতীত গোটা বিশ্ব এই ঘটনার নিন্দা জানিয়েছে। সম্পর্ক খারাপ হওয়ার কথা বলেছে। এরপরেও বিজেপি সেই সব অভিযুক্ত নেতা-নেত্রীদের লুকিয়ে রেখেছে। আমরা আদালতের মাধ্যমে শাস্তি চাই। পুলিশের ভয় থাকা সত্ত্বেও আমরা এই শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও আমাদেরকে বলেছিলেন যে, এই মিছিল-সভা করার অধিকার আমাদের আছে। নবীকে অবমাননার ঘটনায় মুখ্যমন্ত্রী যে নিন্দা জানিয়েছেন বা শাস্তির দাবি জানিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই। যদি এরপরেও কঠোর পদক্ষেপ নিতে হয় তবে আমরা পরবর্তীতে তা ঘোষণা দেব বলেও হুশিয়ারি দেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »