31.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsনা ফেরার দেশে সাংবাদিক কন্যা সামিহা রুদবা চৌধুরী 

না ফেরার দেশে সাংবাদিক কন্যা সামিহা রুদবা চৌধুরী 

 

মঙ্গলবার ২১ জুন ২০২২: সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে মেধাবী শিক্ষার্থী সামিহা রুদবা চৌধুরী (১৯)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

- Advertisement -nagad

মঙ্গলবার (২১ জুন) ভোর ৫ টার দিকে নগরীর বেসরকারী ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

খলিফাপট্টিতে মরহুমার প্রথম জানাজা শেষে আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করছে মুসল্লিরা।

সামিহা রুদবা চৌধুরী এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) হতে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল হতে এসএসসি পাশ করেন। জেএসসি ও এসএসসি দু’পরীক্ষাতেই জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন সামিহা রুদবা চৌধুরী।

আজ বাদে জোহর নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদের প্রাঙ্গণে প্রথম অনুষ্ঠিত হয়। বাদে আছর পটিয়া এয়াকুব দন্ডিস্থ নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক মহসিন চৌধুরীর বড় মেয়ে মেধাবী শিক্ষার্থী সামিহা রুদবা চৌধুরীর ইন্তেকালে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সামিহা রুদবা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »