25.9 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsআইপিটিভির সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের করে দিলেন তথ্যমন্ত্রী! 

আইপিটিভির সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের করে দিলেন তথ্যমন্ত্রী! 

 

অবৈধ আইপিটিভির সাংবাদিককে অনুষ্ঠান স্থল থেকে বের করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

- Advertisement -nagad

ওই সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. হাছান। স্বাভাবিকভাবেই সব টিভি সাংবাদিক তার সামনে মাইক্রোফোন দেয়া শুরু করেন। সেমসয় ‘বাংলাদেশ টাইমস’ লেখা একটি মাক্রোফোন রাখা হয় তথ্যমন্ত্রীর মুখের সামনে।

আরও পড়ুন: ভারতে ভোজ্যতেলের জায়গা নিচ্ছে রাইস ব্রান অয়েল

সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রিপোর্টারকে ডাকেন ড. হাছান। তার কাছে জানতে চান, ওই আইপিটিভির নিবন্ধন আছে কিনা? সেই রিপোর্টারের কাছ থেকে না বোধক উত্তর এলে রেগে যান মন্ত্রী।

তিনি বলেন, বৈধ অনলাইন পোর্টাল হলেও তাদের ভিডিও কন্টেন্ট প্রচার অবৈধ। আপনার তো কোনোটাই নেই। পরে মাইক্রোফোন নিয়ে সেই রিপোর্টারকে চলে যেতে বলেন ড. হাছান। এরপর চুপিসারে স্থান ত্যাগ করেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »