25.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsপদ্মা সেতুতে যত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী 

পদ্মা সেতুতে যত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী 

 

উদ্বোধনের দিনই আয়ের খাতা খুলল বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেই পদ্মা সেতু পাড়ি দিয়েছেন। তাই তার গাড়ির টোল নিজেই দিয়েছেন তিনি।

- Advertisement -nagad

জানা গেছে, এজন্য প্রধানমন্ত্রীকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা। তবে নিজের গাড়ি বহরের সবক’টির টোলও দিয়েছেন তিনি। সেজন্য প্রধানমন্ত্রীকে আরও ১৬ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হয় বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেশি-বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত হন।

সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনিয়র শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী টোল প্লাজায় যান। সেখানে তিনি টোল প্রদান করে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »