27.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsপ্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পালাতে গিয়ে প্রেমিকের মৃত্যু 

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পালাতে গিয়ে প্রেমিকের মৃত্যু 

 

সাতক্ষীরার কলারোয়ায় পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করে পালাতে গিয়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -nagad

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। নিহত নিজাম উদ্দীন (৪৫) কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতার গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে। তিনি বিকাশ এজেন্ট ছিলেন।

আটকরা হলেন— সুমন (২১), পরকীয়া প্রেমিকা (৩৮), প্রতিবেশী আব্দুল মাজেদ (৫০) এবং মাজেদের ছেলে মোমিনুল ইসলাম (২০)।

নিহতের ছেলে গোলাম রসুল ও তার জামাই আবু রায়হান রাজু দাবি করেন, রাতে দোকান থেকে তার বাবা বাড়ি ফিরছিলেন। তার কাছে টাকা ছিল। টাকাগুলো কেড়ে নেওয়ার জন্য বাবাকে মারপিট করে হত্যা করা হয়েছে।

তবে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিকাশের এজেন্ট নিজাম উদ্দীন ও দুবাই প্রবাসীর স্ত্রীর মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। রাতে বাড়িতে আটকের পর চড়থাপ্পড় দিলে সে পালানোর চেষ্টা করে। দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে মারা যান।

কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা বলেন, বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে ওই প্রবাসী তার স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। এরই একপর্যায়ে বিকাশের এজেন্ট নিজাম উদ্দীনের সঙ্গে ওই গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়েন।

- Advertisment -

সর্বশেষ

Translate »