25.2 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsকুরবানির পশুকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ঔষধ ব্যবসায়ী 

কুরবানির পশুকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ঔষধ ব্যবসায়ী 

 

বরিশালে বেপরোয়া কুরবানির পশুকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় এক ঔষধ ব্যবসায়ী।

- Advertisement -nagad

রোববার (১০ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফজরের নামাজ শেষে পশুটিকে কুরবানির জন্য নিদিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু হঠাৎ পশুটি বেপরোয়া ভাবে দৌড় দিলে পশুটিকে নিয়ন্ত্রণ করতে দড়ি ধরেন তিনি। কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সিমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তেই লুঠিয়ে পড়েন রাস্তায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন। আজ বাদ আছর স্থানীয় বাজারে প্রথম জানাজা ও নিজ বাড়িতে ২য় জনাজা শেষে নিহতের লাশ দাফনের করার কথা রয়েছে।

এদিকে ঈদের দিনে জাহাঙ্গীর হোসেনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার পরিবারসহ পুরো এলাকা জুড়ে।

- Advertisment -

সর্বশেষ

Translate »