27.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া! 

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া! 

 

রক্ষণাবেক্ষণ কাজের কারণে নর্ড স্ট্রিম-১ এর মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। সোমবার সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

- Advertisement -nagad

নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এই কাজ চলবে ১০ দিন। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরটির খবরে বলা হয়, গত মাসে, রাশিয়ান এনার্জি জায়ান্ট কানাডা থেকে একটি মেরামতকৃত টারবাইন সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। এ কারণে অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পাইপের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে নর্ড স্ট্রিমের মাধ্যমে সরবরাহে রক্ষণাবেক্ষণ-সম্পর্কিত গ্যাসের ঘাটতি ইউক্রেন বা পোল্যান্ডের মাধ্যমে পূরণ করা হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না।

রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া; পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।

- Advertisment -

সর্বশেষ

Translate »