30.5 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop Newsজাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা 

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা 

 

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

- Advertisement -nagad

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ফরেন কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন।

বৈঠকে জিন লুইসের সঙ্গে রেবেকা বেকি নামে জাতিসংঘের আরেক কর্মকর্তা আছেন বলেও জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছু জানানো হয়নি। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের চেয়ারপারসনের মুক্তি, অসুস্থতাসহ সার্বিক বিষয় আলোচনা হতে পারে বলে জানা গেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »