24.9 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsজুয়ার আসর থেকে উপজেলা যুবলীগ সভাপতিসহ আটক ১৫ 

জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগ সভাপতিসহ আটক ১৫ 

 

পাবনার আটঘরিয়ায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

- Advertisement -nagad

বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে ১২টার দিকে দেবোত্তর বাজার যুবলীগের কার্যালয় থেকে তাদের আকট করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফার (৪৭), মৃত মজির উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৮), রোস্তম প্রামানিকের ছেলে লিটন হোসেন (৩৫), কন্দপপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সজল হোসেন (২৮), মৃত খালেকের ছেলে উকিল আলী (৪০), পলাশ প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (২০), দেবোত্তর গ্রামের আব্দুস সামাদের ছেলে মিজান আলী (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মণ্ডলের ছেলে বাবুল আক্তার (৪০), মৃত ধলু সেখের ছেলে রফিক উদ্দিন (৪০), চক ধলেশ্বর গ্রামের আনসার আলীর ছেলে ফারক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আব্দুল হালিম (৫২), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হিরা হোসেন (৩৫) ও শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর আলীর ছেলে রাজা হোসেন (৩৫)।

আরও পড়ুন: পাঁচবিবিতে জামানত হারালেন ঢালিউড নায়িকার বাবা

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজারস্থ উপজেলা যুবলীগ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জন জুয়াড়িকে আটক করা হয়। আটকদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৭০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »