27.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsচট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের 

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন।

- Advertisement -nagad

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী যুগান্তরকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

- Advertisment -

সর্বশেষ

Translate »