31.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsময়মনসিংহে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন 

 

ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন দুলাল (৪০) হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রতিজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

- Advertisement -nagad

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন, কামাল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ জুন জেলার তারাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ নম্বর রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন রিয়াজ উদ্দিন দুলাল। নির্বাচনে তিনি হেরে যান। তার এই পরাজয়ের জন্য ওই সময়ই বিএনপি’র ডামি প্রার্থী নাজিরুল হক তালুকদারকে দায়ী করেন। এসব নিয়ে দ্বন্দ্বে ওই মাসের ১৬ জুন রাতে তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে তারাটি নিজ গ্রামে যাওয়ার পথে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা রিয়াজ উদ্দিন দুলালকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন দুলাল মারা যান।

এই ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে নাজিরুল হক তালুকদারসহ ১১ জনের নামে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দেন আদালত।

- Advertisment -

সর্বশেষ

Translate »