33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িবিনোদনবন্ধু বন্দনায় চট্টগ্রামের শহীদ

বন্ধু বন্দনায় চট্টগ্রামের শহীদ

 

- Advertisement -nagad

ফারুক ইসলাম
আজ বন্ধু দিবস। যদিও বন্ধুত্ব বিষয়টি একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। বন্ধু দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হহয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট, জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। গানটির শিরোনাম ‘বন্ধু ধন্যবাদ’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন নাহিদ। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। শনিবার রাতে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ২.০’ শীর্ষক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। বন্ধু দিবস উপলক্ষে করা হলেও গানটি সব সময় সকল বন্ধুদের ভালো লাগবে বলে মনে করেন শহীদ।

এব্যাপারে শিল্পী শহীদ বলেন, বন্ধুত্ব ব্যাপারটা আমাদের জীবনেরই অংশ। আর বন্ধুত্ব নিয়ে গান করতে পারাটা ভীষণ আনন্দের। প্রথম যখন গানের কথাগুলো দেখি, তখনই ভালো লেগে যায়। গানটির সুর ও সংগীতও মনের মতো হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এর ভিডিও করতে পারিনি। বন্ধু দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে পারায় খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »