27.1 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsগণপরিবহনে ইচ্ছেমতো নেয়া হচ্ছে ভাড়া, চলছে বাকবিতণ্ডা 

গণপরিবহনে ইচ্ছেমতো নেয়া হচ্ছে ভাড়া, চলছে বাকবিতণ্ডা 

 

জ্বালানি তেলের দাম বাড়ার পর অস্থিরতা তৈরি হয়েছে গণপরিবহনে। বেশিরভাগ জায়গায় ভাড়া নেয়া হচ্ছে ইচ্ছেমতো। বাকবিতণ্ডা হচ্ছে যাত্রী ও শ্রমিকদের মাঝে।

- Advertisement -nagad

তবে, এখনও নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বিআরটিএ। ভাড়ার নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

তেলের দাম বাড়ার প্রেক্ষিতে, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় বিআরটিএ ও পরিবহন মালিকদের বৈঠকে। এতে দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫ পয়সা বা প্রায় ১৬ শতাংশ বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা।

তবে, এই ভাড়া বৃদ্ধি সিএনজি চালিত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »