27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীতে বিদ্যুৎ সাশ্রয় অভিযান

বোয়ালখালীতে বিদ্যুৎ সাশ্রয় অভিযান

 


নিজস্ব প্রতিবেদকঃ
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। বোয়ালখালী উপজেলা সদর, গোমদন্ডী ফুলতলী, শাকপুরা, কালুরঘাট, পেতন শাহ মাজার এলাকায় মোট ১২ ব্যবসা প্রতিষ্ঠনকে ২৩৫০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮ টা থেকে ১০ টা পযন্ত
মোবাইল কোর্টের অভিযানে উপজেলা সদরে ১টি দোকানে ৩ হাজার, ফুলতলা বাজারে ২টি দোকানে ১০হাজার, শাকপুরা চৌমুহনী বাজারে ৩টি দোকানে ৫ হাজার, পেতন শাহ মাজার এলাকায় ৫টি দোকানে ২ হাজার পাঁচ শত টাকা- এবং কালুরঘাট এলাকায় ১টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ করেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন সতর্ক করেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »