28.8 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsসংসদ অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট 

সংসদ অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট 

 

চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট (রোববার)। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

আরও পড়ুন: সরকারের সম্পত্তি নিজের নামে লিখে বাড়ি বানিয়েছেন সালাম মুর্শেদী

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন শেষ হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »