25.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsশিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই চালু হতে পারে দুই দিনের সাপ্তাহিক ছুটি 

শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই চালু হতে পারে দুই দিনের সাপ্তাহিক ছুটি 

 

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিদ্যুৎ সাশ্রয়ে এ পদক্ষেপের কথা জানান তিনি।

- Advertisement -nagad

শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না সে বিষয়টা ভেবে দেখছি। আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। সেটাকে আমরা এবছর থেকেই বাস্তবায়ন করবো কি না তা ভেবে দেখছি। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত বলতে পারছি না। তবে আমরা এটা নিয়ে ভাবছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

করোনায় শিক্ষার্থীদের কোনো ধরনের ঘাটতি হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘গবেষণার ফল বলছে, করোনায় আমাদের শিক্ষার্থীদের ঘাটতি ঘটেনি। বরং এটা সাপেবর হয়েছে। তাদের (শিক্ষার্থীদের) স্ব-শিক্ষনের দক্ষতা তৈরি হয়েছে। করোনায় তারা নিজেরা শিখতে শিখেছে।’

করেনায় শিক্ষার্থীদের ঝরে পড়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই ড্রপ আউট, ড্রপ আউট করে। আমরা দেখেছি ড্রপ আউট হয়নি।’

শিক্ষাপ্রতিষ্ঠানে সক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সক্ষমতা হিসেব না করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির একটা প্রবণতা আছে। এগুলো বন্ধ করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এই প্রবণতা আছে। ঢাকা শহরের সবচেয়ে নামি প্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে শিক্ষার্থী আছে ৬৬ জন, তারা সেটি ৭৫ জনে উন্নীত করতে চায়। আমি বলেছি, বাড়ানো তো হবেই না বরং কমাতে হবে।’

দীপু মনি বলেন, ‘আমরা যে ধরনের উন্নয়ন চাই, যে ধরনের উন্নয়নের কথা বলছি, সেটি এভাবে হবে না। একজন শিক্ষক ক্লাসে এত শিক্ষার্থী কীভাবে পড়াবেন। তার পক্ষে সবাইকে মনোযোগ দেওয়া সম্ভব না। আমরা মান বাড়ানোর চেষ্টা করব, পরিমাণ বাড়ানোর চেয়ে। মান ঠিক রাখতে হলে সংখ্যায় বাড়ানোর প্রবণতা রোধ করতে হবে।’

আরও পড়ুন:

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাস নিবে শাবিপ্রবি
কলিমউল্লাহ’র আমলে পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, তদন্ত কমিটি গঠন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। যদি অনিবার্য কোনো কারণ না ঘটে।’

সাংবাদিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্ত সবসময় জনপ্রিয় হয় না। তারা (সাংবাদিকরা) তো সবসময় জনপ্রিয় সংবাদ খোঁজে। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সরকার সময়মত সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি কৃচ্ছ্রতা সাধনে না যাই, তাহলে সামনে আমরা বিপদে পড়ব।

- Advertisment -

সর্বশেষ

Translate »