32.5 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsআইজিপির যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

আইজিপির যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

 

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জেনেশুনেই যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সাক্ষাৎ করেন।

গত বছরের ৯ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)। এর মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীরও রয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে আগামী ৩১ আগস্ট। সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এ সম্মেলন হবে। জাতিসংঘের আমন্ত্রণে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি ড. বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তার সম্মেলনে যোগ দেয়ার কথা।

আরও পড়ুন: উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা দূতাবাসকে জানাবে তদন্ত কমিটি

নিষেধাজ্ঞার পর আইজিপি কি আমেরিকা যেতে পারবেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (মার্কিন রাষ্ট্রদূত) যেটা বলেছেন ইউএনের (জাতিসংঘ) সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে। সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা শেষ হয়ে এলে নিশ্চিত করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা তো মনে করি, ইউএন যখন তাকে (আইজিপি) দাওয়াত দিয়েছে তিনি যাবেন। এজন্য যা প্রয়োজন তিনি সেগুলোর ব্যবস্থা নিচ্ছেন। জেনেশুনেই যাবেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »