26.5 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsতালা ভেঙে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই অচেতন শিশুকন্যা 

তালা ভেঙে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশেই অচেতন শিশুকন্যা 

 

সিলেট নগরের বালুচর এলাকায় নিজ বাসা থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে অচেতন অবস্থায় দু’বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -nagad

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে নগরীর বালুচরের সেকান্দর মহল নামের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফিয়া বেগম (৩১) গোয়াইনঘাটের আজির উদ্দিনের মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতের পরিচয় নিশ্চিত হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে আফিয়া বেগমের ওমান প্রবাসী স্বামীর নাম নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচতলার ওই বাসার নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দারা খোঁজ নিতে যেয়ে দেখে বাইরে থেকে দরজা বন্ধ। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুই বছর বয়সী কন্যা সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপরে ওই নারীর মরদেহ দেখতে পাই। মরদেহ পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার পাশেই পড়েছিল শিশু সন্তানটি। শিশুটি জীবিত আছে বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখে মনে হচ্ছে, খুনের ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত শুকিয়ে গেছে। মরদেহ ফুলে বীভৎস আকার ধারণ করেছে।”

ওসি আনিসুর রহমান, “প্রাথমিকভাবে বাসায় চুরি-ডাকাতির কোন আলামত মেলেনি।”

এদিকে নিহত নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনের আগে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ইতিমধ্যে বাসার সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তাদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisment -

সর্বশেষ

Translate »