28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsযুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি ড. বেনজির  

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি ড. বেনজির  

 

যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তিনি। তবে জাতিসংঘের কর্মসূচির বাইরে অন্য কোনো অনুষ্ঠানে না যাওয়ার শর্তে তাকে ভিসা দেয়া হয়েছে।

- Advertisement -nagad

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার কথা রয়েছে আইজিপির।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে দেশে ফিরবেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »