26.5 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালী পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

বোয়ালখালী পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

 


বোয়ালখালী প্রতিনিধি ঃ-
বোয়ালখালী পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের দ্বি – বার্ষিক সম্মেলন উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেলে উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এতে উদ্বোধক ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকলীগ নেতা ইকবাল হোসেন তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল গণি , ইন্জিনিয়ার নুরুল ইসলাম,জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী ওসমান খসরু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মিল্টন , পৌরসভা আওয়ামী লীগ নেতা ,কামাল হোসেন,কামরুল হক, আবু বক্কর,কামাল হোসেন,আজিজুর রহমান মিন্টু,সেলিম জাবেদ,নুরুল,যুবলীগ নেতা তৌহিদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম,পৌরসভা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন, কলিম উদ্দীন, প্রমুখ
বক্তারা বলেন,তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের শক্তি আগামী নেতৃত্বে ত্যাগী নেতাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
পরে নাসের উদ্দিন কে সভাপতি ও সেলিম জাবেদকে সাধারণ সম্পাদক করে বোয়ালখালী পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়

- Advertisment -

সর্বশেষ

Translate »