31 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsনোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক 

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক 

 

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। তিনি ঢামেকের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

- Advertisement -nagad

শনিবার (১ অক্টোবর) বিকেলে ডা. দীপু মনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে ডা. দীপু মনি লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’


ডা. রায়ান সাদী বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

ড. রায়ান হোসেন সাদী ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় সাহাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তৈয়ব হোসেন ও মায়ের নাম আসমা বেগম। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার সহধর্মীনী নাম ডা. জুডি আক্তার। এই বাংলাদেশি চিকিৎসক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »