26.1 C
Chittagong
Monday, 20 April 2026
বাড়িTop Newsআফ্রিকায় আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত 

আফ্রিকায় আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত 

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

- Advertisement -nagad

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈনিক জসিম উদ্দিন (৩১), নিলফামারীর ডিমলার সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সিরাজগঞ্জের বেলকুচির সৈনিক শরিফ হোসেন (২৬)।

মঙ্গলবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (সোমবার) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিট) এ ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, বাংলাাদেশ সময় দুপুর দেড়টার দিকে টহলরত শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে পতিত হয়। আহতবস্থায় ৪ জনকে উদ্ধার করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

- Advertisment -

সর্বশেষ

Translate »