29.1 C
Chittagong
Tuesday, 5 May 2026
বাড়িTop Newsপাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

 

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯ দশমিক ৯২ শতাংশ। ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।

- Advertisement -nagad

সোমবার (২১ নভেম্বর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই আদেশ দিয়েছে কমিশন। এসময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহী, সদস্য বজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পদে থাকতে বাধা নেই পররাষ্ট্রমন্ত্রীর, রিট খারিজ

এক মাস আগে বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানোর ঘোষণা দিলেও সোমবার সেই দামই বাড়ানোর ঘোষণা দিলো বিইআরসি।গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুণঃনির্ধারণের প্রস্তাব জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। এরপর গত সপ্তাহের সোমবার রিভিউ আপিল করে পিডিবি। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে সোমবার নতুন দাম ঘোষণা করল বিইআরসি।

- Advertisment -

সর্বশেষ

Translate »