26.8 C
Chittagong
Tuesday, 5 May 2026
বাড়িTop Newsমালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

 

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম নিশ্চিত করেছেন এই তথ্য।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম শপথ গ্রহণ করেন। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহ শপথ বাক্য পাঠ করান তাকে।

পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম শপথ নেয়ার পরে টুইট বার্তায় জানান, দলের ইচ্ছা ও বিবেকের তাগিদে এই দায়িত্ব নিয়েছেন তিনি।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দেশটির ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল ১১২টি আসন পেতে ব্যর্থ হয়। এরপরই মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানান, শিগগিরই পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনতিক দলগুলোর কোন্দলে সমঝোতায় ব্যর্থ হওয়ায় হস্তক্ষেপ হয় এই এই ব্যাপারে। আর সেই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হলো আনোয়ার ইব্রাহিমকে।

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু কোনো জোট একক সংখ্যাগিরিষ্ঠতা না পাওয়ার কারণে সরকার গঠন ও প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ গ্রহণ করেন রাজা।

- Advertisment -

সর্বশেষ

Translate »