29.1 C
Chittagong
Tuesday, 5 May 2026
বাড়িTop Newsএসএসসিতে কোন বোর্ডে পাসের হার কত 

এসএসসিতে কোন বোর্ডে পাসের হার কত 

 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

- Advertisement -nagad

শিক্ষামন্ত্রী জানান, এবার পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যাতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। যেখানে সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ যা গতবারের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। আর মাদরাসা শিক্ষাবোর্ডে এই বছর পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।


ঢাকা বোর্ডের পাসের হার ৯০ শতাংশ, ময়মনসিংহে ৮৬ দশমিক ৭ শতাংশ, রাজশাহীতে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১ দশমিক ২৮ শতাংশ, যশোরে ৯৫ দশমিক ৩ শতাংশ, চট্টগ্রামে ৮৭ দশমিক ৫৩ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ৬১ শতাংশ, দিনাজপুরে ৮১ দশমিক ১৪ শতাংশ ও সিলেটে ৭৮ দশমিক ৮২ শতাংশ। পাসের হারে সবার চেয়ে এগিয়ে আছে যশোর বোর্ড। আর সবচেয়ে পিছিয়ে আছে সিলেট বোর্ড।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও বন্যার কারণে পিছিয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। গত ১ অক্টোবর শেষ হয় এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা-কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

- Advertisment -

সর্বশেষ

Translate »