26.8 C
Chittagong
Tuesday, 5 May 2026
বাড়িTop Newsচট্টগ্রামে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

চট্টগ্রামের জনসভায় ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর করবেন ৪টি প্রকল্পের। ১১টি মন্ত্রণালয়ের অধীনে এ ২৯টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ৪টি প্রকল্পের কাজ শুরু হবে। এসব উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় ৩ হাজার ৩৫০ কোটি টাকা।

- Advertisement -nagad

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী আজকের জনসভায় চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। আর আগামী দিনের উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এ রকম প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-নদী ও সমুদ্রের তীরে বাঁধ, বিদ্যালয় ভবন, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, নারীদের জন্য আবাসন, প্রশিক্ষণ ভবন ইত্যাদি।

উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও রাউজানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন, নগর ও উপজেলার ১৪টি বিদ্যালয়ের ভবন, মিরসরাই ও লোহাগাড়ায় ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র, হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ ও অফিস ভবন ইত্যাদি। এসব নির্মাণকাজে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি টাকা।

এ ছাড়া চট্টগ্রামে বিপিসি ভবনের নির্মাণকাজ, পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন, মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনার নির্মাণকাজ, বাঁশখালীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী। এতে ব্যয় হবে ১ হাজার ৪৫৩ কোটি টাকা।

- Advertisment -

সর্বশেষ

Translate »