24.5 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsমেসেঞ্জার-হোয়াটসঅ্যাপও চেক করছে পুলিশ

মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপও চেক করছে পুলিশ

 

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নয়াপল্টন এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। এরপর থেকে প্রবেশমুখগুলোতে দেয়া ছিল ব্যারিকেড।

- Advertisement -nagad

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালো সেখানে আবারও ব্যারিকেড বসেছে। 

নয়াপল্টন এলাকায় ঢুকতে গেলে পুলিশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ওই এলাকায় বসবাসরতদের। তাদেরকে ঢুকতে দেয়া হলেও তাদের মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপও চেক করছে পুলিশ।


পুলিশ বলছে, ঊর্ধ্বতন নির্দেশনায় এ ব্যারিকেড দেয়া হয়েছে। এ এলাকায় যদি কারও বাসা থাকে, তাদের আমরা ঢুকতে দিচ্ছি, এর বাইরে কেউই ঢুকতে পারবে না।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করেন সজিব মিয়া। পল্টন এলাকায় অফিস হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। পুলিশের সঙ্গে তার কোম্পানির এমডির সঙ্গে মোবাইলে কথা বলিয়ে ছাড় পান তিনি। তারপরও সজিব মিয়ার মোবাইলের মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ চেক করে ওই এলাকায় তাকে ঢুকতে দেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসান জানান, ওপর থেকে নির্দেশনা আছে এ এলাকায় কাউকে ঢুকতে দেয়া যাবে না। তারপরও আমরা ওই এলাকায় বসবাসরত বা প্রয়োজনীয় কারণে কেউ এলে তাকে আমরা ঢুকতে দিচ্ছি।

- Advertisment -

সর্বশেষ

Translate »