33.1 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsযুক্তরাষ্ট্রের ওপর আবারো ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওপর আবারো ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

 

যুক্তরাষ্ট্র সরকারের ওপর ক্ষোভ ঝেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত যুক্তরাষ্ট্র। বারবার অনুরোধের পরও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেয়নি তারা।

- Advertisement -nagad

বুধবার (১৪ ডিসেম্বর) বুদ্বিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। 

আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না বরং নিশ্চিত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের জীবন বাঁচানো নয়, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান নিশ্চিত করার চেষ্টাও করে আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে প্রতি রাতে গুম-খুন করেন জিয়াউর রহমান। তাই বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না। জাতির পিতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সঙ্গেই তাদের সখ্য বেশি।

বিএনপি দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করে অভিযোগ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তারা দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, এতিমদের টাকা আত্মসাৎ করে দেশকে খুনের অভয়ারণ্য বানিয়েছিল।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনায় তিনি বলেন, আমেরিকা ও কানাডা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। জাতির জনকের সাজাপ্রাপ্ত খুনিদের ফেরত দিতে বলি, তারা দেয় না। মানবাধিকার লঙ্ঘনকারীর মানবাধিকার রক্ষা করছে তারা।

গত তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ জানালেন শেখ হাসিনা। গত ২৫ নভেম্বরের এক আলোচনায়ও তিনি বঙ্গবন্ধুর খুনিকে ফেরত না দেয়ায় দেশটিকে এক হাত নেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »