28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsদাম কমলো সয়াবিন তেলের

দাম কমলো সয়াবিন তেলের

 

দেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামী রোববার (১৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

- Advertisement -nagad

এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯২ টাকা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণলায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার পরে সয়াবিনের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে যা বিক্রি হচ্ছে ১৭২ টাকা প্রতি লিটার।

✪ আরও পড়ুন: পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন

এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০৬ টাকা। আর খোলা পাম সুপার তেল প্রতি লিটার ১২১ টাকায় থেকে ৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

- Advertisment -

সর্বশেষ

Translate »