24.6 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsসৌদিআরবে প্রবাসীদের নিয়ে রাষ্ট্রদূতের মহান বিজয় দিবস উদযাপিত

সৌদিআরবে প্রবাসীদের নিয়ে রাষ্ট্রদূতের মহান বিজয় দিবস উদযাপিত

 

- Advertisement -nagad

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এসময় রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার অভিবাসীরা উক্ত সময়ে উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন করতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধ, সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে সবসময়ই স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া বিশেষ দিবসে প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে যাতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্ক জানতে পারে ও তাদের মধ্যে দেশপ্রেম গড়ে ওঠতে পারে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদ ও নির্যাতিত দুই লক্ষাধিক মা-বোনদের স্মৃতির প্রতি। এসময় মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি আরবে প্রায় ২৭ লাখ বাংলাদেশি অভিবাসীর কর্মসংস্থানের পাশপাশি দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উম্মোচিত হয়েছে।

বাংলাদেশ আজ সৌদি ব্যবসায়ীদের কাছে এক আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য বলে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রদূত মোঃ জাবেদ পাটোয়ারী সৌদি প্রবাসীদের দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। তিনি বলেন, সৌদি আরব থেকে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরিত হয়,বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠালে তা আরও অনেকগুণ বৃদ্ধি পাবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মার্কিন ডলারের রিজার্ভ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূত প্রবাসীদের প্রতি এ আহবান জানান।

রাষ্ট্রদূত মহান বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসীদের যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যবর্গ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং দেশের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »