27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsআ. লীগের ২২তম জাতীয় সম্মেলন, আলোচনায় সাধারণ সম্পাদক পদ

আ. লীগের ২২তম জাতীয় সম্মেলন, আলোচনায় সাধারণ সম্পাদক পদ

 

আজ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। ইতোমধ্যে শেষ হয়েছে সম্মেলনের সার্বিক প্রস্তুতি। দলের নেতাকর্মীসহ দেশবাসী এখন সম্মেলনের অপেক্ষায়। তবে সময় যতই ঘনিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজ

- Advertisement -nagad

তবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা মনে করছেন, ওবায়দুল কাদেরেই হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক।


এছাড়াও সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তবে দলের গুরুত্বপূর্ণ এ পদ নিয়ে দলের সভাপতি শেখ হাসিনার সিদ্বান্তই চূড়ান্ত।

এদিকে শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আওয়ামী লীগ।

এবারের সম্মেলন অনেকটা সাদামাটাভাবে অনুষ্ঠিত হবে বলে আগে থেকেই জানিয়েছে আওয়ামী লীগ। এ কারণে এক দিনেই শেষ করা হবে সম্মেলন।

সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত সম্মেলনের মঞ্চটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ও পদ্মাসেতুর আদলে করা হয়েছে। মঞ্চটির দৈর্ঘ্য ৮২ ফুট এবং প্রস্থ ৪৪ ফুট বলে জানান সংশ্লিষ্টরা।

সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরুতে সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলীয় পতাকা উত্তোলন করবেন সাধারণ সম্পদাক ওবায়দুল কাদের এবং ৭৮টি সাংগঠনিক জেলার নেতারা উত্তোলন করবেন জেলার পতাকা।

এরপর বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবেশন করা হবে দলীয় সঙ্গীত।

এরপর শুরু হবে সম্মেলনের প্রথম অধিবেশন। শোক প্রস্তাব উত্থাপন, স্বাগত ভাষণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপনের পর দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে প্রথম অধিবেশন।

আওয়ামী লীগের ২২তম সম্মেলনে বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুপুরে খাবারের বিরতির পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে দ্বিতীয় অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হবে। এবারের সম্মেলনে কাউন্সিল হয়েছেন ৭ হাজার। এই কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন হবে। এ সময় বর্তমান কার্যনির্বাহী সংসদ বিলুপ্ত করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হবে নতুন নেতৃত্ব নির্বাচনের।

তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। কমিশনের অন্য দুই সদস্য হলেন- মশিউর রহমান এবং সাহাবুদ্দিন চুপ্পু।

- Advertisment -

সর্বশেষ

Translate »