26 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop Newsবোয়ালখালীতে অটোরিক্সা-বাইক সংঘর্ষে শিশুসহ আহত ৩

বোয়ালখালীতে অটোরিক্সা-বাইক সংঘর্ষে শিশুসহ আহত ৩

 

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -nagad

আহতরা হলেন- নেত্রকোণা জেলার আবদুল করিমের ছেলে মো. মিজান (৩৫), কড়লডেঙ্গা ইউনিয়নের মো. নুরুল আলমের তিন বছর বয়সী এক শিশু ও পোপাদিয়া ইউনিয়নের আব্দুছ সোবাহানের ছেলে টেক্সি চালক মো. মামুন ইসলাম (৩৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিফুল আওয়াল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে আহত মোটরসাইকেল চালক ও শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »