25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsবিশাল বহর নিয়ে রোনালদো পৌঁছেছেন সৌদি আরব

বিশাল বহর নিয়ে রোনালদো পৌঁছেছেন সৌদি আরব

 

- Advertisement -nagad

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক :বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে এসে পৌঁছেছেন।একটি বিশেষ বিমানে করে গতকাল সোমবার মধ্যরাতে রিয়াদে এসে পৌঁছান আল নাসর ক্লাবে সদ্য যোগ দেওয়া এই পর্তুগিজ ফুটবল তারকা।সেসময় ছ্রোট ছেলে মেয়েরা তাকে হলুদ ফুল দিয়ে বরণ করে ।

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন তার বান্ধবী ও সন্তানরা।২২১৩ কোটি টাকার চুক্তিতে ২ বছরের মেয়াদে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর ক্লাবে যোগদান করতেই সৌদি আরবে এই ফুটবল তারকার আগমন ।

মঙ্গলবারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের মাঠে খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাব আল নাসের।

এদিকে সৌদিতে পৌঁছে রোনালদো উঠেছেন একটি বিলাসবহুল হোটেলে।রোনালদোর সঙ্গে আছে তার ব্যক্তিগত সহকারীদের বিশাল বহর,সঙ্গে আছে একটি ব্যক্তিগত নিরাপত্তা ইউনিট ।

সৌদিআরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমন উপলক্ষে দেশটির বিভিন্ন সড়কে বড় বড় রোনালদোর ছবি সম্বলিত পোষ্টার ব্যানারে সুসজ্জিত করা হয়েছে।সৌদিআরব জুড়ে রোনালদোর জার্সি তৈরি এবং বিক্রির হিড়িক দেখা দিয়েছে ।

অপরদিকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় দিকে ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে রোনালদোকে হাজির করা হবে বলে জানা যায় ।

- Advertisment -

সর্বশেষ

Translate »