24.3 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsটুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

 

দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -nagad

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।

এরপরেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।


টুঙ্গিপাড়া সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শনে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ায় ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো খুলনা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে খুলনা সফরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন

- Advertisment -

সর্বশেষ

Translate »