28.8 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsপিবিআইয়ের মামলায় বাবুলের জামিন আবেদন নামঞ্জুর

পিবিআইয়ের মামলায় বাবুলের জামিন আবেদন নামঞ্জুর

 

চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিনি বর্তমানে কারাগারে আছেন।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেসা এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, পিবিআইয়ের করা মামলায় বাবুলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।


গত বছরের ১৯ অক্টোবর নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়া। মামলার এজাহারে বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু।গত ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

- Advertisment -

সর্বশেষ

Translate »