29.4 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop News‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’ : ফেইজবুকে স্ট্যাটাস,সৌদি প্রবাসীর আত্মহত্যা

‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’ : ফেইজবুকে স্ট্যাটাস,সৌদি প্রবাসীর আত্মহত্যা

 

- Advertisement -nagad

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক :বিয়ে করার তিন মাসের মধ্যে স্ত্রী অন্যত্রে পালিয়ে গিয়ে বিয়ে করায় মনে নিতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে সৈয়দ আল মনছুর ওরফে মাখন (২৭) নামে এক সৌদি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত সৈয়দ আল মনছুর ওরফে মাখন জামালপুর জেলার মাদারগঞ্জ শহরের চরবওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের সন্তান।

জানা যায়,গত ৭ই জানুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে প্রবাসী যুবকের আত্মহত্যার ঘটনাটি ঘটে।

তথ্যে জানা যায়,২০২১ সালের শেষে দিকে সৈয়দ আল মনছুর ওরফে মাখন সৌদি আরবে পাড়ি জমান।সৌদিআরবে কর্মরত অবস্থায় গত তিন মাস পূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয় এবং পরবর্তী মাদারগঞ্জ ফাজিলপুরের রবিউল ইসলামের মেয়ে রিয়াকে মোবাইল ফোনের মাধ্যমে তিন লক্ষ টাকা দেনমোহরে গোপনে বিয়ে করেন।

সবকিছুই ঠিকঠাক চলছিল দুজনের মধ্যে হঠাৎ করে গত ৫ জানুয়ারি মনছুরের স্ত্রী রিয়া তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

এই ঘটনার পরবর্তীতে মনছুর ও রিয়ার মোবাইলে বিয়ের ভিডিওটি আপলোড করেন এবং রিয়ার ছবি দিয়েও তার মৃত্যু জনবয দায়ী করে একটি স্ট্যাটাস দেন।

ঘটনাটির পর থেকে মানসিক ভাবে ভীষণ আঘাত প্রাপ্ত হয়ে ভেঙ্গে পড়েন এবং ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা পথ বেছে নেন ।

নিহত সৈয়দ আল মনছুর ওরফে মাখন সৌদি অটোমেটিক সার্ভিস নামক কোম্পানিতে কর্মরত ছিলেন,সকল রুমমেটরা কাজে গেলেও ঔদিন মনছুর রুমে থেকে যায়,রুমমেট ইয়াসিন তাকে রুমে না পেয়ে বাসার ছাদে খুঁজতে গেলে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনছুরের মৃতদেহ দেখতে পায়,পরবর্তীতে সৌদি পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

এর আগে মনছুর ফেসবুকে তার স্ত্রীর ছবি দিয়ে লেখেন, ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’।

এদিকে মনছুরের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,নিহতের বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে চলছে শোকের মাতম ।

অপরদিকে মনছুরের মৃতদেহ স্থানীয় হাসপাতালে হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

- Advertisment -

সর্বশেষ

Translate »