32.7 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsআখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা

 

দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে লাখ লাখ মুসল্লি ছুটে যায় তঙ্গীর তুরাগ তীরে। মোনাজাতের সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখতির হয়ে ওঠে।

- Advertisement -nagad

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।


রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। যে যেখানে দাঁড়িয়ে বা বসেছিলেন সেখান থেকে হাত তোলেন আল্লাহর দরবারে।

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ চারপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ।

গত ২০ জানুয়ারি ফজর নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবারের জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। রাস্তায়ও নামাজ আদায় করেন। দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন।

এর আগে গত ১৩ জানুয়ারি গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »