চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল:সাতকানিয়া পৌরসভায় সাতকানিয়ার প্রাণকেন্দ্র দেওয়ান হাট বাজার, ঐতিহ্যবাহী আদালত সড়ক, মরিচ্যাপাট্টি, কানুপুকুর পাড় ও তৎসংলগ্ন ব্যাবসায়ীদের নিয়ে ‘সাতকানিয়া বহুমূখী ব্যাবসায়ী সমিতি’ গঠনকল্পে এক মত বিনিময় সভা ২০ জানুয়ারী ২০২৩, শুক্রবার সমিতির অস্হায়ী কার্যালয়ে রাত ৮টায় অনুষ্টিত হয়। সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব জালাল আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় ১ম পর্বে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যাবসায়ী জনাব আব্দুল মাবুদ। এতে সমিতির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য উপস্হিত প্রায় ৪ শতাধিক ব্যাবসায়ীর সর্বসম্মতিক্রমে জনাব মোঃ কামাল উদ্দিনকে সভাপতি ও জনাব তোফায়েল আহমদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যারা হলেন সহ সভাপতি জনাব মোঃ আলী, কোষাধ্যক্ষ জনাব হারুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন ও সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরুল আবছার সোহেল।

