27.5 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop Newsপবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

 

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। যার ফলে মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

- Advertisement -nagad

বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »