26.8 C
Chittagong
Monday, 27 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীতে আগুনে পুড়ল ২২ বসতঘর-দোকান

বোয়ালখালীতে আগুনে পুড়ল ২২ বসতঘর-দোকান

 

খোরশেদুল আলম, সিএনএনঃচট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি দোকান ও ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার পূর্ব কধুরখীল ও পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -nagad

বোয়ালখালী ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাত ৩টার দিকে পূর্ব কধুরখীল এম-ই স্কুলের সামনে হঠাৎ আগুন লাগে। আগুনে নয়নমণি নাথের ফার্মেসি, রূপন নাথের গ্রিল ওর্য়াকশপ, বুলু শীলের সেলুনের দোকান, মোহাম্মদ জাবেদের টেইলার্স, আকতার হোসেনের হার্ডওয়ারের দোকান, তাপস বিশ্বাসের মুদির গুদাম, শশাংক বিকাশ নাথের জুতার দোকান, আকতার হোসেনের মুরগি ও মুদির দোকান, মিশন নাথের সাইকেল গ্যারেজ, পিকলু নাথের টিভি মেরামতের দোকানসহ ১২টি দোকান পুড়ে পুড়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

অপরদিকে আজ শনিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনু ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অশোক তালুকদার, উত্তম তালুকদার, দিলীপ তালুকদার, কাজল তালুকদার, মৃদুল তালুকদার, দীপক তালুকদার, বিশু শীল, অমর শীল, শশী শীল ও সুধীর শীলের বসতঘর পুড়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সু নু মারমা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে উপজেলা পৃথক অগ্নিকাণ্ডে পূর্ব কধুরখীল এলাকার ১২টি দোকান ও পৌরসভার পূর্ব গোমদণ্ডী ঘোষপাড়ায় ১০ পরিবারের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »